1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট আজ মঙ্গলবার সকাল ৯ টায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।

বেলুন এবং ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল ,বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ ।৫০ ওভারের এই খেলায় মীর মুগ্ধ একাদশ টসে জয়লাভ করে ব্যাট করতে নামে ।বগুড়া জেলার বয়স ভিত্তিক ৬০ জন খেলোয়াড় চারটি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হল শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ, শহীদ ওয়াসিম একাদশ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews