1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাবতলী উপজেলার জয় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাবতলী উপজেলার জয়

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার

নিজস্ব প্রতিবেদক 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবারের খেলায় গাবতলী উপজেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করেছে । নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের ড্র ছিল । শিবগঞ্জের পক্ষে ইব্রাহিম প্রথমার্ধের ১৩ মিনিটে প্রথম গোল করেন। গাবতলীর পক্ষে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আলামিন গোল পরিশোধ করেন । ট্রাইবেকারে গাবতলী উপজেলা ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে । খেলাটি পরিচালনা করেন রাকিব তাকে সহযোগিতা করেন জোবায়ের ,শাকিল ও লিটন । ম্যান অব দ্যা ম্যাচ গাবতলী উপজেলার আল- আমিন। জুলাই শহীদ শাকিল হাসান মানিকের পিতা শাহিনুর ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন ,মাকসুদুল আলম বুলবুল ,আতিক প্রমুখ । আগামীকাল মঙ্গলবার এর খেলা বগুড়া সদর উপজেলা বনাম নন্দীগ্রাম উপজেলা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews