বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা বিএনপির দলীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি আরও বলেন, দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষায় এবং দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুলু বর্তমান অবৈধ সরকারের পতন এবং ঘোষিত বাজেট নিয়ে সমালোচনা করে বলেন, সরকারের লোকজন দেশ থেকে শত কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে, সেই টাকাগুলো দায়ভার পড়ছে এদেশের সাধারণ মানুষের ঘাড়ে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া উকিল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল বাছেদ, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply