1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ঈদে ছেলেকে কাছে পেয়ে খুশী ক্রিকেটার মুশফিকের বাবা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ঈদে ছেলেকে কাছে পেয়ে খুশী ক্রিকেটার মুশফিকের বাবা

  • আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৯৪ বার

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১৬ বছরের মধ্যে দুইটি ঈদেই ছেলেকে কাছে পেয়ে খুশী ক্রিকেটার রহিমের বাবা। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম বগুড়া শহরতলীর ধরমপুর ঈদগাহ মাঠে সোমবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন। সাথে তার বাবা মাহাবুব হামিদ তারাসহ পরিবারের সদস্যরাও ছিলেন। নামাজ শেষে মুশফিক পাড়া-প্রতিবেশী ও নামাজে আসা মুসল্লিদের সঙ্গে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন।

মুশফিকুর রহিম সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফর্ম করছে। এই দল সুপার এইট নিশ্চিত করেছে। এই দল সেমি ফাইনালে যাবে যার সব ধরণের সক্ষমতা আছে। বিশ্বকাপ শেষে পাকিস্তানের সাথে টেস্ট আছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো পারফরম্যান্স করার সর্বোচ্চ চেষ্টা করবো।

মুশফিকের বাবা মাহাবুব হামিদ তারা বলেন, ছেলেকে দুরে রেখে ঈদ ভালো লাগে না। গত ১৬ বছরের মধ্যে দুই ঈদে এই প্রথম ছেলেকে কাছে পেয়েছি। এর চাইতে বড় কোনো আনন্দ হতে পারে না। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সফলতা কামনা করি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews