1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় প্রথমবার “জেলা প্রশাসক কাপ আন্ত:উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট” শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিববৃন্দ, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক এরশাদুল বারী এরশাদ, বিভিন্ন দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ।

উদ্বোধনী খেলায় শক্তিশালী কাহালু উপজেলাকে ২ রানে হারিয়ে শুভ সূচনা করে ধুনট উপজেলা।

টসে জিতে কাহালু উপজেলা দল ধুনট উপজেলা দলকে ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন সৌরভ। এছাড়া আতিক ২৫, দূর্জয় ২২ এবং আরিফ ১৭ রান করেন। কাহালুর রনি ৩টি, জনি ২টি এবং কাইয়ুম ও আরাফাত ১টি করে উইকেট শিকার করেন। জবাবে কাহালু উপজেলা দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করতে সক্ষম হয়। তাসদিক দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন, রাফির ব্যাট থেকে আসে ১৭ রান। ধুনটের আরিফ, সোহেল, সৌরভ ও দূর্জয় ১টি করে উইকেট লাভ করেন। ধুনট উপজেলা দলের সৌরভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শুক্রবার দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলার মুখোমুখী হবে সোনাতলা উপজেলা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews