1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ বালক-বালিকা প্রতিযোগিতার উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ বালক-বালিকা প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার
নিজস্ব প্রতিবেদক

কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগিতায় বগুড়ায় তারুণ্যের উৎসব২৫ উপলক্ষ্যে যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতার পদ্মা জোনের উদ্বোধন হয়েছে।

শনিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন  প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ও হোসাইন মোঃ রায়হান,  বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, কাবাডি ফেডারেশনের সমন্বয়ক জাহিদ হাসানসহ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা ও অংশগ্রহনকারী জেলা সমূহের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় বগুড়া জেলা বালক ও বালিকা দল পাবনা জেলা বালক ও বালিকা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮টি জেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে। রবিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও বগুড়া কাবাডি একাডেমী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews