1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন  জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,  জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন। পরে জাতীয় ও ক্রীড়া পতাকা এবং বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপী জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews