1. admin@bogurapost.com : admin :
বগুড়া কারাগার থেকে পালাতক ৪ ফাঁসির কয়েদীর ২ দিনের রিমান্ড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কারাগার থেকে পালাতক ৪ ফাঁসির কয়েদীর ২ দিনের রিমান্ড

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২১৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে  থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর পর গ্রেফতারকৃত প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বেলা ১১ টায় বগুড়া সিনিয়র চীফ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে আবেদন শুনানি শেষে বিচারক মোঃ মুমিন হাসান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড প্রাপ্তরা হলো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী স্কুল ছাত্র নাঈম হত্যা মামলার আসামী জেলার কাহালু পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩১)( কয়েদি নং ৩৬৮৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু( কয়েদি নং ৯৯৮),  নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন( কয়েদি নং- ৫১০৫), এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ( কয়েদি নং- ৪২৫২) ।

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, কারাগার থেকে পালাতক ৪ কয়েদীর প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সুজন মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে রশির মাধ্যমে তারা পলায়ন করেন৷ পরে পুলিশ রাতে ৪ টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

পরে ৪ কয়েদিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  এ
ঘটনায় কারা কতৃপক্ষ ও জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews