1. admin@bogurapost.com : admin :
বগুড়া পৌরসভার ২৭১ কোটি টাকার বাজেট ঘোষনা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া পৌরসভার ২৭১ কোটি টাকার বাজেট ঘোষনা

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৭৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া পৌরসভা নতুন (২০২৪-২৫) অর্থ বছরের জন্য ২৭১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। রোববার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বাজেট উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলার প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার, সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান উপ নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ এর প্রধান নির্বাহী হারুন অর রশিদ। এসময় প্যানেল মেয়র ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটের ২৭১ কোটি টাকার মধ্যে মাত্র ৩০ শতাংশ বা ৭৯ কোটি টাকা পৌরসভার নিজস্ব আয় ধরা হয়েছে। বাকি ৭০ শতাংশ বা ১৯১ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সহায়তা হিসেবে পাওয়ার আশা করা হয়েছে। একইভাবে গত বছরও (২০২৩-২৪) ৭০ ভাগ প্রকল্প সহায়তা ধরে বাজেটের আকার নির্ধারণ করা হয়েছিল ২৫০ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত তা ৬০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। বাজেট ঘোষণার সময় উপস্থিত নাগরিকরা শহরে যানজট নিরসনে স্কুল বাসের সংখ্যা নিয়ন্ত্রণ, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ, শহরের বিভিন্ন স্থানে বর্জ্য রাখার স্থানগুলোকে আবদ্ধ করা এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অধিকহারে বৃত্তি প্রদানের পরামর্শ দেন।

বাজেট বক্তৃতায় মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ১৪৮ বছরের পুরোনো বগুড়া পৌর এলাকায় ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়ক এবং ১ হাজার ২১০ কিলোমিটার ড্রেনের তথ্য দিয়ে বলেন, গত বছর সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার খাতে ১৩ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। নতুন অর্থ বছরে ওই খাতে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২৭ কোটি টাকা খরচের পরিকল্পনা করা হয়েছে। তিনি বর্জ্য ব্যবস্থাপনাকে অত্যন্ত চ্যালেঞ্জিং আখ্যায়িত করে বলেন, বগুড়া শহরে প্রতিদিন ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। কিন্তু এত বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নেই। ফলে যানবাহন এবং সরঞ্জামগুলো ভাড়া নিয়ে বর্জ্য অপসারণ করতে হচ্ছে। এতে পৌরসভার বিপুল অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। বর্জ্য অপসারণ খাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন ‘সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট’ খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার আশা করে মেয়র বলেন, ‘প্রকল্পটি চালু হলে বগুড়া একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে উঠবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews