নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।
এর আগে ২৮ ডিসেম্বর বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান। এরপর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
২৯ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply