1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলা শুরু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলা শুরু

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৭ দিনব্যাপী  এসএমই পণ্যমেলা মেলা শুরু হয়েছে। শনিবার ৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই মেলা বেলুন ও ফেন্টুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা।
 তিনি বলেন, সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, এসএমই মেলার মাধ্যমে। উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য উৎসাহ দেওয়া এবং তাদের তৈরি পণ্য বাজারজাত করার লিংকেজ তৈরি করা হয়। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে উদ্যোক্তাদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা করা হয়। তিনি আরো বলেন, সরকারের প্রোগ্রামে রয়েছে বগুড়াতে চামড়া শিল্প ও কৃষি জাত পণ্যের একটি অঞ্চল তৈরি করার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার, বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। এতে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন বগুড়ার উপপরিচালক মো: তোছাদ্দক হোসেন, বগুড়া পৌরসভার  নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহান আলম। বিভাগীয় এসএমই পণ্যমেলায় মোট ৭০টি স্টল থাকবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো- ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা। এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews