1. admin@bogurapost.com : admin :
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে মানববন্ধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার
নিজস্ব প্রতিবেদক
শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে শনিবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর দেশের সেরা উইকেট সমৃদ্ধ শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি চরম অবিচার ও বৈষম্য করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারনে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি। ফলে স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারীসহ সব অবকাঠামোয় মরিচা ধরেছে। আবারও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পেতে অতিদ্রুত সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংষ্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে অবিলম্বে ক্রীড়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবী জানানো হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম। বক্তব্য রাখেন বিসিবি’র সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএফইউজে’র নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বাফুফে’র কাউন্সিলর খাজা আবু হায়াত হিরু, জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আব্দুল্লাহিত ত্বাকী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক তানভির আলাম রিমন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন প্রতিনিধি সাহেদুল ইসলাম রবি, সিরাজুল ইসলাম সাজু, আরাফাত রাহি, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, সাবেক ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান প্যাটেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব খান, নারী ক্রিকেটার রানী তালুকদার, অনুর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার ইয়াকুব প্রমূখ। সাংবাদিক, ক্রীড়াবিদ, সংগঠকসহ বগুড়ার বিভিন্ন শ্রেনি পেশার বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews