নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আয়োজনে বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার নবাগত জেলা প্রশাসক হোসনা আফরোজ। আজ শনিবার সকালে টিএমএসএস মহিলা মাকের্ট অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মো সাজেদুর রহমান সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক মো মাকসুদুল আলম, সউদী আরব দূতাবাসের অনুবাদক মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, প্রোগেস পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সংগঠনের মহাসচিব মো মোস্তাফিজার রহমান, সংগঠনের সেক্রেটারি মো ইসমাইল হোসেন, লিয়াকত আলী, গাজিউল ইসলাম, আবু হুরায়রা রুবেল, সানাজুল ইসলাম, মিনতাজুল ইসলাম, আব্দুর রউফ প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান, সনদ বিতরণ এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply