1. admin@bogurapost.com : admin :
বগুড়া যুবদল হবে সারাদেশের মাঝে মডেল সংগঠন প্রত্যাশা কেন্দ্রীয় কমিটির - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া যুবদল হবে সারাদেশের মাঝে মডেল সংগঠন প্রত্যাশা কেন্দ্রীয় কমিটির

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সাথে বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত বগুড়া জেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ।

শুরুতেই বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিকে সাথে নিয়ে নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি সংগঠনের জন্য গৃহীত নানা পরিকল্পনা নিয়েও আলোচনা করেন যুবদলের কেন্দ্রীয় কর্ণধারদের সাথে।
নতুন নেতৃত্বকে শুভকামনা জানিয়ে এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক নয়ন নেতৃবৃন্দদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া যেখান থেকে সর্বদাই দলের যে কোন প্রয়োজনে নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে অংশ নিয়েছেন। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে বগুড়া জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নিজেদের সর্বোচ্চ ত্যাগের পরিচয় দিয়েছেন। দলের জন্য ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে বগুড়া যুবদলে যে নেতৃত্ব আনা হয়েছে তাদের বিশ্বাস আগামীতে বগুড়া যুবদল পরিবার হবে সারা দেশের মাঝে মডেল সংগঠন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার যুবসমাজ আগামীদিনে সর্বদা রাজপথে দলের প্রয়োজনে নিবেদিত থাকার পাশাপাশি সর্বোপরি সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন রাজনৈতিকভাবে অত্যন্ত সুশৃংখলতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির ঘাঁটি এই বগুড়ায় যুবদলের রাজনীতি বরাবরই গুরুত্বপূর্ণ সেখানে তারা কেন্দ্রের সকল নির্দেশনা মেনেই আগামী দিনের পথ চলতে চান এবং বাস্তবায়ন করতে চান দলের ইতিবাচক উদ্দেশ্যগুলোকে। দখলবাজি, চাঁদাবাজি কিংবা হিংস্রতার রাজনীতি নয় গণমানুষের কল্যাণে সকলকে সাথে নিয়ে পথ চলতে পারলেই তাদের সার্থকতা বলে মন্তব্য করেন তিনি। তারা আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বরাবরই ত্যাগীদের মূল্যায়ন করেন এবং তার নির্দেশনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে বগুড়া যুবদলেও ইতিবাচক নেতৃত্ব দেখবে বগুড়াবাসী এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews