1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অর্ধ যুগ নিঃসন্তান থাকার পর একসাথে ৪ সন্তানের জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় অর্ধ যুগ নিঃসন্তান থাকার পর একসাথে ৪ সন্তানের জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে 

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪৫৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় এক সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদক নামের এক প্রসুতি । রোববার রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷ অর্ধ যুগ নিঃসন্তান থাকার পর একসাথে চার সন্তান জন্ম দিয়ে বগুড়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই দম্পতি।
অনন্যা মোদাক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চা দোকানি রতন মোদকের স্ত্রী।
অনন্যা মোদকের পরিবার লোকজন জানান, রতন মোদকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয় অনন্যা মোদকের। তবে শারীরিক নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ৯ মাস আগে অন্তঃসত্ত্বা হন অনন্যা মোদক। আল্ট্রাসোনোগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানতো পরিবার। তাই একসঙ্গে ৪ নবজাতকের জন্মের খবরে আত্মীয় স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
এ বিষয়ে গাইনী বিভাগের ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সিজারিয়ানের পর প্রসুতি অনন্যা মোদক ও তাঁর ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়িতে যেতে পারবেন।
উল্লেখ, দুই মাস আগে বগুড়ার শেরপুরে এক দম্পতি এক সাথে তিন সন্তান জন্মদানে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews