1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুসন্ধান শীর্ষক সেমিনার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুসন্ধান শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার

নিজস্ব প্রতিবেদক

 

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২৪”- এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে কর্মক্ষেত্রের চাহিদা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যবধান অনুসন্ধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে পেপার উপস্থাপন করেন চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম প্রামানিক,আলোচক এর বক্তব্য রাখেন বগুড়া জেলা আইডিইবি সভাপতি প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, দৈনিক করতোয়া’র বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এবং বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স)প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম ।

 

উক্ত সেমিনারে সভাপতি ও সঞ্চালক এর বক্তব্য রাখেন বগুড়া পলিেিটকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু সাইম জাহান । সেমিনার শেষে শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে কারিগরি ও সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর সাজু মুহম্মদ শাহজাদা, বিভিন্ন টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারীবৃন্দ, শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২৪ উপলক্ষে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ২ মে ২৪ অভিভাবক সম্মেলন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

গত ২৯ এপ্রিল সকাল ১০ টায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু সাইম জাহান। চাকুরী প্রার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জব ফেয়ারে ১৮ টি চাকুরি দাতা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। জব ফেয়ার অনুষ্ঠানেই অনেক চাকুরী প্রার্থীরা নিয়োগ পত্র প্রাপ্ত হন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews