পাবনা প্রতিনিধি
আওয়ামী লীগ তার দলের নেতাকর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে অভিযোগ করে ১৪ দলসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার বিকেলে শহরের পিসিসিএস এর সম্মেলন কক্ষে আয়োজিত এনডিএম’র আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন ববি হাজ্জাজ।
তিনি বলেন, এদেশের আন্দোলনরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে গণহত্যা চালিয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছেন হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা রক্ত দিয়ে যুদ্ধ করে হটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি।
আগামীতে সারা বাংলাদেশে আমাদের দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন দলের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply