1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান ও সেক্রেটারি নাসিম নির্বাচিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান ও সেক্রেটারি নাসিম নির্বাচিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার

শেরপুর( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আগামি ২০২৫-২৬ সেশনের জন্য আমির মাওলানা  দবিবুর রহমান ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ মোস্তাফিধ নাসিম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯নভেম্বর) দুপুরে উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেন।

পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি উপজেলা রুকন (সদস্য) সম্মেলনে তাঁদের প্রত্যক্ষ ভোটে প্রথমে আমির নির্বাচন করা হয়। এরপর পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট দিয়ে পঁচিশ সদস্য বিশিষ্ট উপজেলা মজলিশে শুরা নির্বাচন করেন। পরবর্তীতে নবনির্বাচিত আমির মজলিশে শুরা সদস্যদের পরামর্শক্রমে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ সতের সদস্য বিশিষ্ট উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়।

গঠিত উপজেলা কর্মপরিষদের সেক্রেটারি হিসেবে অধ্যাপক আব্দুল্লাহ মোস্তাফিধ নাসিম, নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, সদস্য মাওলানা আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম, আব্দুল হক, আনিছুর রহমান, শফিকুল ইসলাম, ইফতেখার আলম, বজলুর রহমান, শাহীন আলম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম সাখাওয়াত, সেখ আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, শাহ আলম সোহান ও আব্দুল খালেক সরকার। কর্মপরিষদের এসব সদস্যদের  সোমবার (১৮নভেম্বর) সন্ধ্যায় শহরের হামছায়াপুরস্থ দলের উপজেলা কার্যালয়ে শপথবাক্য পাঠ করান বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews