1. admin@bogurapost.com : admin :
মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা : তারেক - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা : তারেক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচারমুক্ত করেছি। দেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে। এখন সামনের দিনে দেশ গড়ার পালা। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার-ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি শুধু মেধাবী ডাক্তার-ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না, মেধা দিয়ে দক্ষ পেশাদার খেলোয়াড় ও সংস্কৃতিকর্মীও গড়ে তুলতে হবে আমাদের প্রজন্ম থেকে। আমাদের সমাজের গঠনই এমন যে লেখাপড়া করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া। মূলত যার যে বিষয়ে মেধা ভালো তাকে সে বিষয়ে দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল। যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। খেলার ক্ষেত্রে দেশের ভালো মানের ১০টি খেলা বাছাই করে সেসব খেলার জন্য দক্ষ খেলোয়াড় গড়ে তোলা হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, দেশের জনশক্তি ও প্রতিভাবান প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে করে আমাদের আগামী প্রজন্ম জাতীয় পর্যায়ে শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে। শিশুদের ভবিষ্যৎ গড়তে শিশু একাডেমি গড়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই অবদান আজকের শিশু একাডেমি। আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানাই।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানের লালমনিরহাট অংশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews