1. admin@bogurapost.com : admin :
ধৈর্য ধরার বার্তা নিয়ে লন্ডন থেকে ফিরলেন ফখরুল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ধৈর্য ধরার বার্তা নিয়ে লন্ডন থেকে ফিরলেন ফখরুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

লন্ডনে ১২ দিনের সফর শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তার এই সফর ফলপ্রসূ হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে তিনি দেশে ফিরেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে।

এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, সেই নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

বিএনপি মহাসচিব ও তার স্ত্রী লন্ডনে গিয়েছিলেন গত ৩০ নভেম্বর। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল, কয়েকটি দলীয় কর্মসূচিতেও অংশ নেন। রাহাত আরা বেগম সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসক দেখান।

দেশে ফিরে বিমানবন্দরের ফখরুল সাংবাদিকদের বলেন, আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম… ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে; তাদের সভায় যোগ দিয়েছি।

সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে। তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি, তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews