1. admin@bogurapost.com : admin :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সুস্থ, সাভার সিএমএইচে চলছে চিকিৎসা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সুস্থ, সাভার সিএমএইচে চলছে চিকিৎসা

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটা সুস্থ আছেন। সাভার সিএমএইচে তার চিকিৎসা চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন; তিনি তার খোঁজখবর রাখছেন।

শায়রুল কবির জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ। তার কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে; সেগুলো সিএমএইচে করা হবে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন। এর আগে সোমবার  মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুলকে তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচ ভর্তি করা হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেল হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews