1. admin@bogurapost.com : admin :
নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ‘ভুল’ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ‘ভুল’

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার
বগুড়াপোস্ট ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যুতেই ঘুরে যায় আন্দোলনের মোড়। কিন্তু ৫ মাস না যেতেই নতুন বছরের পাঠ্যবইয়ে ভুল লেখা হয়েছে আবু সাঈদের মৃত্যুর তারিখ।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তবে এই বইয়ে তার মৃত্যুর তারিখ লেখা হয়েছে ১৭ জুলাই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামের অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ ১৬ জুলাই লেখা হয়েছে।

নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান বলেন, বিষয়টি নজরে এসেছে। ওয়েবসাইটে পিডিএফ কপিতে সংশোধনের জন্য বলা হয়েছে। তবে মুদ্রণ হওয়া বইগুলো যেগুলো চলে গেছে সেগুলোর জন্য সংশোধন কপি পাঠানো হবে। আর যেসব বই ছাপা হয়নি সেখানে সংশোধন করে ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, আরো গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ঐ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews