নিজস্ব প্রতিবেদক
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, বগুড়া পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী ফাবিহা বিনতে হক ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। সম্মানিত অতিথি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহাঃ মনজুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রেকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, ক্রীড়া কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ। শেষে প্রতিযোগিতায় সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply