নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ একযুগ পর বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মুক্ত সমাবেশে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম। এদিন সংগঠনটির সাফল্যের কর্মকান্ড তুলে ধরে দাওয়াতি লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। পরে সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশ সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার।
বক্তারা বলেন, রক্তের সাগর পাড়ি দিয়ে জালিমের কবল থেকে দেশকে স্বাধীন করে ছাত্র সমাজ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। মেধা, নৈতিকতা হারিয়ে গা ভাসিয়ে দেয় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাদকের পক্ষে। শিক্ষাঙ্গনে ছিল না সুষ্ঠু পরিবেশ। এমন প্রেক্ষাপটে বিশৃঙ্খল ও দিশেহারা ছাত্র সমাজকে পথ দেখাতে আলোর মশাল নিয়ে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের বিকাশ ঘটিয়েছে ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হুসাইন সাঈদী, আবু হক হক্কানী প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply