বগুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন। পরে জাতীয় ও ক্রীড়া পতাকা এবং বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপী জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply