1. admin@bogurapost.com : admin :
শাজাহানপুরে ঘোড়ার গাড়ীতে মাদ্রাসা সুপারের রাজকীয় বিদায় - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

শাজাহানপুরে ঘোড়ার গাড়ীতে মাদ্রাসা সুপারের রাজকীয় বিদায়

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার
শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার সুপার চাকরি জীবনের শেষে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে বিদায় জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থী,সহকর্মীরা ও এলাকাবাসী।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসা এর সাবেক সুপার মাওঃ মোঃ আনোয়ারুল হক কে  এভাবে বিদায় জানাতে দেখা যায়।
মাদ্রাসা সুপার বিদায় উপলক্ষে মাদ্রাসা চত্বরে আলোচনা সভায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পক্ষে সম্মাননা স্মারক ও উপহার তুলেদেন। পরে সাবেক সুপার আনোয়ারুল হক কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,২১নং ওর্য়াড কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু,মাদ্রাসা সাবেক সভাপতি আজিজার রহমান, ভারপ্রাপ্ত সুপার গোলাম মোস্তফা,মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিজানুর রহমান শামীম,জামায়াত নেতা আব্দুল লতিফ বাবু,আজাদুর রহমান,বিএনপির নেতা আব্দুল মোত্তালেব বাদল,বিদায়ী শিক্ষার্থী শাহ জালাল,সাজ্জাদ হোসেন,ইমরান হোসেন প্রমুখ।
সবশেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দিতে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়ি ব্যবস্থা করেন মাদ্রাসার দাখিল ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা। ঘোড়ার টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থীরা এগিয়ে দেন শিক্ষক আনোয়ারুল হক। গাড়িতে ওঠার সময় বিদায়ী সুপারকে আবারও ফুল ছিটিয়ে ও ফুলেল শুভেচছা দিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মী এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক সুপার আনোয়ারুল হক।
এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বলেন, একজন শিক্ষক যখন তাঁর চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। উপজেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews