1. admin@bogurapost.com : admin :
আজিজুল হক কলেজের সাবেক প্রফেসর দেলোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণ-সভা ও দোয়া - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

আজিজুল হক কলেজের সাবেক প্রফেসর দেলোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণ-সভা ও দোয়া

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৭ বার

বিশেষ প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর দেলোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণ-সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বিভাগের হলরুমে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

সরকারি আজিজুল হক কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট এ্যালুমনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ মামুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফকরুল-মুল্ক লেমন।

অতিি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমিন, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর রব নিশতার, উপাধ্যক্ষ মো: আব্দুল কাদের, বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর কবির রানা, সংগঠনের সাধারণ সম্পাদক ও লক্ষিপুর জেলার পুলিশ সুপার আকতার হোসেন, মরহুমের জামাতা ও আরডিএর যুগ্ম-পরিচালক মাকসুদ আলম খান, কন্যা এলিজা সুলতানা, বিভাগীয় সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক টিপু সুলতান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি) সরকারী শাহসুলতান কলেজ জেবুন্নেছা, ২য় ব্যাচের ছাত্র সহকারি অধ্যাপক মোঃ আঃ লতিফ ও মরহুমের স্নেহধন্য ছাত্র আলমগীর হোসেন।

বক্তারা, সবাই মরহুমের শিক্ষক হিসাবে বর্ণাঢ্য জীবন ও তাঁর মমতামাখা পাঠদান, প্রশাসনিক কাজ ও বিভাগীয় কার্যক্রম সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করেন বলেও করেন। যদিও তাঁর সময বিভাগটি শুরু হয়। হাটি, হাটি, পা পা করে এ পর্যন্ত এগিয়ে যাচ্ছে অনেক সফলতা দেখিয়েছে।

দেশ ও জাতীর কল্যানে ভূমিকা রাখছে ছাত্ররা। তিনি ত্রক্ষেত্রে নিজেকে যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। পরিশেষে, এর মরহুমের সহকর্মী ও আরবী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আঃ রশিদ রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন। উক্ত “অনুষ্ঠানে প্রায় ২৫জন শিক্ষক ও ৩০০ জন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews