1. admin@bogurapost.com : admin :
জামায়াত জাতিকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক দেশ উপহার দিতে চায় : মাও রফিকুল ইসলাম খান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জামায়াত জাতিকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক দেশ উপহার দিতে চায় : মাও রফিকুল ইসলাম খান

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩১৪ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী জাতিকে একটি দূর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে চায়। এই লক্ষ্যে জামায়াতের প্রতিটি নেতাকর্মি জীবনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কুরআন ও সুন্নাহর বিধানের আলোকে রাসুল (সা.) এর দেখানো পথেই একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তিনি বুধবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক এফ শাহজাহান প্রমূখ।

শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ, দৈনিক পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এর আগে রফিকুল ইসলাম খান বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews