1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ওয়ারিয়র্স অফ জুলাই’র মতবিনিময় সভা ও রোজার উপহার সামগ্রী বিতরণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ওয়ারিয়র্স অফ জুলাই’র মতবিনিময় সভা ও রোজার উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, জনমানুষের কাতারে থেকে মানুষের আকাঙ্খা বাস্তবায়নে বিপ্লব চলমান থাকবে। যদি আবারো কেউ ফ্যাসিবাদের মতো আচরন করে আবারো ছাত্রজনতা রাস্তায় নামবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনআকাঙ্খার শহীদদের রক্তের দাবীর উপরে পরিপূর্ন নতুন বাংলার সংবিধান প্রতিষ্ঠা করে নতুন সংসদ নির্বাচন হবে, জনআকাঙ্খার প্রতিনিধিরা সংসদে গিয়ে শহীদদের আকাঙ্খার রাষ্ট্র গঠন করবে সেই বিষয়ে একমত পোষন করতে আমরা সারাদেশে ক্যাম্পেইন করছি।

তিনি সোমবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে ওয়ারিয়র্স অফ জুলাই এর উদ্যোগে জেলার জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন।

ওয়ারিয়র্স অফ জুলাই এর আহবায়ক মশফিকুর রহমান সোহাগের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু শাহমা, ওয়ারিয়র্স অফ জুলাই এর সদস্য সচিব ফেরদৌস শেখ, এনসিপির আব্দুল্লাহেল তাকী, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আলমগীর হোসেন সহ জুলাই আন্দোলনে আহতরা। শেষে ২ শতাধিক জুলাই যোদ্ধাদের মাঝে রমজান সামগ্রী বিতরণ করা হয়

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews