1. admin@bogurapost.com : admin :
ডিসেম্বরে নির্বাচন নিয়ে নতুন ‘ষড়যন্ত্র’ দেখছে বিএনপি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিসেম্বরে নির্বাচন নিয়ে নতুন ‘ষড়যন্ত্র’ দেখছে বিএনপি

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আসন্ন নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা। ঠিক কবে নির্বাচন হবে এমন সব নিয়ে প্রশ্নেই এখন উত্তাল রাজনীতির ময়দান।

এ নিয়ে পিছিয়ে নেই গ্রামের চায়ের দোকান থেকে সাধারন মুদি দোকানও। সবারই মনে প্রশ্ন ঠিক কবে হতে চলেছে আসন্ন নির্বাচন। এছাড়া সামাজিক যোগাযোগ মধ্যম তো এ বিষয়ের আলোচনায় এখন শীর্ষে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি সুষ্ঠ নির্বাচন দেওয়ার কথা।

কিন্তু এ নিয়ে দ্বন্দ্বে ভুগছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।

গত সোমবার (৭ এপ্রিল) স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালে এক বৈঠকে নেতারা বিশ্লেষণের মাধ্যমে মনে করেন, প্রধান উপদেষ্টার আশ্বাসের পরও চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন নিয়ে নতুন ‘ষড়যন্ত্র’ দেখছেন তারা।

তারা মনে করছেন,  কয়েকটি মহল ও সরকারসংশ্লিষ্ট কিছু ব্যক্তিবিশেষ দুরভিসন্ধি থেকে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত করছেন।

ঈদের আগেই বিএনপি ঘোষণা দিয়েছিল, ডিসেম্বরে সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথের কর্মসূচি দেবে তারা।

এ বিষয়ে ইতিমধ্যেই দলের নেতারা একাধিক বৈঠক করেছেন।

গত সোমবারের ওই বৈঠকে বিএনপি জানিয়েছে, আগামী ১৬ই এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। যেখানে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘রোডম্যাপ দেয়ার আহ্বান’ জানাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews