1. admin@bogurapost.com : admin :
প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান তারেক রহমানের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান তারেক রহমানের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫২৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে সকলকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে আয়োজন করে।

তারেক রহমান বলেন, দলের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ গড়তে চাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, ‘নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই আগামী দিনে বিএনপির মূল রাজনীতি। প্রতিহিংসা পরিহার করলে দেশে সকল সম্ভাবনার দুয়ার খুলে যাবে। এখন স্লোগান নয়, বাস্তব কাজ করতে হবে। জনগণও প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়।’

তিনি আরও বলেন, ‘জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা গেলে তা দেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নেতাকর্মীদের প্রস্তুতি নিতে অনুরোধ করেন।

আলোচনা সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও শিল্পী, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিএনপির মিত্র দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews