1. admin@bogurapost.com : admin :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটি নেতাকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন। বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন। গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানও তারই অবদান।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। তারেক রহমান এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ’২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি এরইমধ্যে সহযোগিতা করছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে আমরা ইতিবাচকভাবে দেখছি। পাশাপাশি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনতে চাই।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তবে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক সংস্কার ঘটবে, অন্যদিকে অর্থনীতিও নতুন গতি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews