1. admin@bogurapost.com : admin :
আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটির সঙ্গে সংঘর্ষ : ১১ শিক্ষার্থী মুক্ত, একজন নিখোঁজের দাবি ড্যাফোডিল কর্তৃপক্ষের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটির সঙ্গে সংঘর্ষ : ১১ শিক্ষার্থী মুক্ত, একজন নিখোঁজের দাবি ড্যাফোডিল কর্তৃপক্ষের

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

সিটি ইউনিভার্সিটির ভেতরে আটক হওয়া ১১ শিক্ষার্থী মুক্ত হলেও এখনো এক শিক্ষার্থী নিখোঁজ বলে দাবি করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

গতকাল রোববার দিবাগত রাতে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ভাঙচুরের সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে আটক করে রাখে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

পরে আজ সোমবার বিকেল ৩টার দিকে তাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী এখনো নিখোঁজ বলে দাবি করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান।

রোববার দিবাগত রাতে আশুলিয়ার খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলে’র পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের একজন থুতু ফেললে তা সেখান দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন এমন এক ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ভাড়া করা ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ড্যাফোডিলের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটকে রেখেছিলে। তাদেরকে আমাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকেই মারাত্মক আহত।’

‘এছাড়া আমাদের এক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে,’ বলেও দাবি করেন তিনি।

জানতে চাইলে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মীর আক্তার বলেন, ‘ড্যাফোডিলের ১১ দুষ্কৃতিকারী শিক্ষার্থীকে ভাঙচুর-অগ্নিসংযোগের সময় আমাদের শিক্ষার্থীরা আটক করেছিল। তাদের ড্যাফোডিল কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি।

এদিকে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম এখনো বন্ধ ঘোষণা হয়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews