1. admin@bogurapost.com : admin :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪০১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের কাছে এ সমাবেশ শুরু হয়।

বিকেলে সমাবেশে দলের শতাধিক নেতা-কর্মী যোগ দিয়েছেন।

দলের যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘আমরা শহীদ ও আহতদের কণ্ঠস্বর জনগণের কাছে পৌঁছে দিতে চাই। স্পষ্ট করে বলতে চাই যে, জনসাধারণের ওপর ছোড়া প্রতিটি গুলির জবাবদিহি করার পরই কেবল আওয়ামী লীগের বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে।’

এ সময় মুখ্য সংগঠক সারজিস আলমসহ সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১ মে) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সমাজের সব স্তরের মানুষকে বিক্ষোভে যোগদানের আহ্বান জানান।

নাহিদ বলেন, ‘৫ আগস্ট ছাত্র ও নাগরিকদের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে উৎখাত করে। তবু এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দলের নেতা-কর্মীরা এখনো তাদের ব্যানারে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত।’

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা বারবার বলেছি যে, দলটিকে নিষিদ্ধ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।’

তিনি বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কেবল দল নয়, এর সম্মুখ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। বাকি দলগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ জরুরিভাবে নেওয়া উচিত।’

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews