1. admin@bogurapost.com : admin :
আ.লীগের ফ্যাসিবাদী শাসনে শিক্ষাব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আ.লীগের ফ্যাসিবাদী শাসনে শিক্ষাব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের জন্য স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে।’

শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কারিকুলাম সেভাবে সাজাতে হবে এবং এ জন্য একটি স্থায়ী শিক্ষানীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি।’

ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অভিযোগ করেন, ‘জাতিকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জাতীয় প্রবৃদ্ধির অন্তত ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে সে প্রতিবন্ধকতা নেই। তাই আমি প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবকে অনুরোধ করব, জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করুন। এতে জাতি আপনাকে আজীবন স্মরণ করবে।’

প্রধান আলোচকের বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া। সংলাপে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।

আরও বক্তব্য দেন, ট্রাস্টের পরিচালক ও সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান ফরাজী, সাইফুরসের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুর রহমান খান এবং ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিমা ইসলাম মীম।

সংলাপে বক্তারা বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নেই। এ জন্য শিক্ষানীতি ও কারিকুলাম পরিবর্তন জরুরি। একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন অত্যাবশ্যক।’

বক্তারা আরও বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে প্রথমেই শিক্ষা কমিশন গঠনের প্রয়োজন ছিল। অথচ এ পর্যন্ত সরকার এগারোটি কমিশন গঠন করলেও একটি শিক্ষা কমিশন গঠন করতে ব্যর্থ হয়েছে।’

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews