1. admin@bogurapost.com : admin :
এসএসসির ফলাফলে রাজশাহী বোর্ডে বগুড়ার দুটি প্রতিষ্ঠান পাস ও জিপিএ-৫ শীর্ষে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এসএসসির ফলাফলে রাজশাহী বোর্ডে বগুড়ার দুটি প্রতিষ্ঠান পাস ও জিপিএ-৫ শীর্ষে

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩১৬ বার

নিজস্ব প্রতিবেদক 

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার সাফল্যের শীর্ষে বগুড়া। পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় বোর্ডের আট জেলার মধ্যে প্রথম হয়েছে এ জেলা। বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
পাসের হারে বগুড়ার পরের অবস্থানে রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও অন্য জেলাগুলোর তুলনায় অনেক এগিয়ে বগুড়া। এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার চেয়ে বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে শুধু বগুড়ায়। অন্যদিকে সিরাজগঞ্জে পাসের হার নেমে এসেছে ৬০ শতাংশের নিচে।
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান জানান, চলতি বছরে ৪৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাস করেছে।এরমধ্যে ৩৪৩ জন পরীক্ষার্থী
জিপিএ ৫ পেয়েছে। আগামীতে আরও ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews