1. admin@bogurapost.com : admin :
ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে আগামীকাল রোববার প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করবে বিএনপির তিন অঙ্গসংগঠন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে।

কর্মসূচিতে সংগঠনগুলোর সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদল কেন্দ্ৰীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশ দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews