1. admin@bogurapost.com : admin :
তারেক রহমানের শূন্যতা পূরণে ফিরছেন জোবাইদা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তারেক রহমানের শূন্যতা পূরণে ফিরছেন জোবাইদা

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৩৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

১৭ বছর পর ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তার ফেরাতে বিএনপির রাজনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।

অতীতে বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিলো বিএনপির হাল ধরতে পারেন জোবাইদা। এবার ফেরাকে ঘিরেও ডালাপাল মেলেছে তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিশেষ করে তারেক রহমান যেহেতু এখনই ফিরছেন না আর তার স্ত্রী জোবাইদা আগেই ফিরছেন ফলে রাজনীতিতে তার ফেরার গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।

আলোচনা চলছে, দেশের রাজনীতিতে তারেক রহমান যে ভূমিকা রাখতেন সেই একই ভূমিকায়ই থাকবেন জোবাইদা রহমান। এর মূল কারণ খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে সভা-সেমিনারে জিয়া পরিবারের কেউ থাকতে পারছেন না। এই শূন্যতা দূর করতেই জোবাইদা বিশেষ ভূমিকা রাখবে।

বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার মুখেও সেই কথা উঠে এসেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই নেতা রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমাদের নেত্রী (বেগম খালেদা জিয়া) দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাকে বিগত সরকার নানভাবে নিপীড়ন করে মাঠের রাজনীতি থেকে বঞ্চিত করেছে। আমাদের লিডারকেও (তারেক রহমান) অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশে ফিরতে দেয়নি। ফলে আমরা সামনে থেকে তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছি।’

‘এ কারণে বিভিন্ন সময় আমরা অনুরোধ করেছিলাম জিয়া পরিবারের একজন আমাদের সঙ্গে থেকে দলকে এগিয়ে নেবেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নের কারণে সেটিও সম্ভব হয়নি। কিন্তু এখন সময় এসেছে জিয়া পরিবারের একজন আমাদের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার। যেহেতু লিডার (তারেক রহমান) এখনই ফিরছেন না আর তার সহধর্মীনিকে আমাদের মাঝে পাঠাচ্ছেন। তাই আশা করছি, ডা. জোবাইদা রহমানকে তিনি তার (তারেক রহমান) প্রতিনিধিত্ব হিসেবে নিয়োজিত করবেন।’
বিএনপির একাধিক বিশ্বস্ত সূত্রও বলছে, দেশের রাজনীতিতে তারেক রহমান যতোদিন ফিরছেন না ততোদিন তার হয়ে প্রতিনিধিত্ব করবেন জোবাইদা রহমান, এমন সম্ভাবনা রয়েছে। তবে এ সবকিছুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্ভর করছে।

এদিকে ফেরার আগেই দলের পক্ষ থেকে জোবাইদা রহমানের নিরাপত্তায় পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। যেখানে গাড়িসহ পুলিশ প্রটেকশন এবং বেশকিছু বিষয়ে নিরাপত্তা চাওয়া হয়েছে। এতে জোবাইদা রহমান বিএনপির রাজনীতিতে ভূমিকা রাখবেন সেই বিষয়টি আরও স্পষ্ট করছে।
বিএনপির একজন দায়িত্বশীল নেতাও তেমনটাই ধারণা দেন। যদিও পরিস্কার কিছু বলতে পারেননি।

তিনি রূপালী বাংলাদেশের কাছে আশা প্রকাশ করেন, ‘অনেকদিন পর জিয়া পরিবার থেকে একজন আমাদের পাশে থাকবেন বলেই মনে হচ্ছে।’

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

বিভিন্ন সময় আলোচনা হয়েছিল জোবাইদা রহমান রাজনীতিতে ফিরবেন। বিশেষ করে ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে ব্যাপক গুঞ্জন উঠেছিল বিএনপির হাল ধরতে পারেন জোবাইদা রহমান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews