নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বগুড়ায় ফ্রি চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবার বই, ঔষধ বিতরণ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন। শুক্রবার সকাল ৬টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধ নির্মিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬.৩০ মিনিটে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ ও কালো ব্যাচ ধারন করা হয়। সাড়ে ১০টায় শহরের দত্তবাড়িতে জিয়াউর রহমান শিশু হাসপাতলে ফ্রি-চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জুবাইদা রহমানের হৃদরোগ প্রতিরোধে সহায়ক বই ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া বাদ জুম্মায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলার বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, বেলা ২টায় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, জেলা ছাত্রদলের আয়োজনে সেউজগাড়ি এতিমদের উন্নত মানের খাবার পরিবেশন, খান্দার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এ্যড. একেএম মাহবুর রহমান, এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক প্রাখ্যত চিকিৎসক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, ডা: আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, শাহাদত হোসেন, শামীম রেজা শামীম,মিজানুর রহমান রাজা, জেলা কৃষক দলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ওয়াদুদুল হক তরফদার, বিএমএ বগুড়ার আহবায়ক ডাঃ আফসারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী আরজুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ।
Leave a Reply