1. admin@bogurapost.com : admin :
প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৯২ বার

নিজস্ব প্রতিবেদক 

সারাদেশে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে শহরের সাতমাথায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ বগুড়া জেলা শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করে ডিসি অফিসে গিয়ে স্মারক লিপি প্রদান করে।
মানববন্ধনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ বগুড়া জেলা শাখা সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক গাউসুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক
সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী সমন্বয় পরিষদের উপদেষ্টা এনামুল হক, আলমগীর সরকার,এম ফজলুল হক বাবলু, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছাঃ আফরোজা খাতুন, প্রধান শিক্ষক মোছাঃ সুমাইয়া আকতার, মোছাঃ রওশনারা প্রমুখ। এসময় জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews