1. admin@bogurapost.com : admin :
ফিলিস্থিনে গণহত্যা বন্ধ ও নেতানিয়াহুর বিচারের দাবিতে বগুড়ায় বাসদের মানববন্ধন-সমাবেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফিলিস্থিনে গণহত্যা বন্ধ ও নেতানিয়াহুর বিচারের দাবিতে বগুড়ায় বাসদের মানববন্ধন-সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৩০ বার
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্থিনে (প্যালেস্টাইন) গণহত্যা বন্ধ করা, ইসরাইলের দখলমুক্ত স্বাধীন ফিলিস্থিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গণহত্যাকারী নেতা নিয়াহুর বিচারের দাবিতে-বংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার  (২০ মার্চ) বিকালে সাতমাথায় মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলা  আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, বাসদ জেলা সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরী,  বাসদ জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিয়তি সরকার নিতু প্রমূখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আমরা গণহত্যা দেখেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ আমাদের দেশে পাকিস্থানী হানাদার বাহিনী গণহত্যা করেছিল। তার চাইতেও ভয়াবহভাবে প্যালেস্টাইনকে একটা অবরুদ্ধ কারাগারে পরিণত করে সেই কারাগারে গণহত্যা চালাচ্ছে  নেতা নিয়াহুর ইসরায়েলি বাহিনী। আমরা ফিলিস্থিনে (প্যালেস্টাইন) গণহত্যা বন্ধ এবং ইসরাইলের দখলমুক্ত স্বাধীন ফিলিস্থিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গণহত্যাকারী নেতা নিয়াহুর বিচারের দাবি জানাচ্ছি। প্যালেস্টাইনে যা হচ্ছে এটা কোন যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ তো নয়ই এটা নৃশংস, নির্মম গণহত্যা। সেই গণহত্যার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করছি, সারা বিশ্বজুড়েই প্রতিবাদ হচ্ছে। যুদ্ধ, মাদক-অস্ত্র ব্যবসা, মহামারী ইত্যাদি নানা কারণে বিশ্ব আজ অশাস্ত কিন্তু এর পিছনে প্রধান  যে কারণ তা হচ্ছে পুঁজিবাদ-মুনাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে তারও গভীরে গেলে আমরা দেখবো যে পুজিবাদই এই সংকটের মূল কারণ। গত-২০২৪ সালে আমেরিকার  যে তরুণ বৈমানিক নিজের শরীর আগুন দিয়ে এই গণহত্যার প্রতিবাদ করেছেন তার সাথে সাথে হাজার হাজার ছাত্ররা প্রতিবাদ করছে।  কিন্তু আজ ও গণহত্যা বন্ধ হচ্ছে না তারও কারণ  অস্ত্র ব্যবসা, সাম্রাজ্যবাদী আধিপত্য ও মুনাফার ব্যবস্থা।  আমরা  এই গণহত্যা বন্ধ করতে  বিশ্ব বিবেক কে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে গণহত্যাকারী নেতা নিয়াহুর বিচারের দাবি জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews