1. admin@bogurapost.com : admin :
বগুড়া জেলা যুবদলের পুনাঙ্গ নব কমিটির পরিচিতি সভা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া জেলা যুবদলের পুনাঙ্গ নব কমিটির পরিচিতি সভা 

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ২০২৫ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া জেলা শাখার আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল চারটায়, বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা আশাবাদ ব্যক্ত করে বলেন আমি আশাবাদী আগামীদিনে বগুড়া জেলার রাজপথে সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করবে যুবদল।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত ১০১ সদস্যর কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র রক্ষায় রাজপথে দুর্বার গতিতে কাজ করে যাবো।

আগামী নির্বাচনে গণতন্ত্র রক্ষায় ও তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা যুবদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে বলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

বগুড়া জেলা যুবদলের সভাপতি, জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরিচিতি সভায় বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বগুড়া জেলা কমিটির সভাপতি‌ রেজাউল করিম বাদশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ৩ শেখ তাহা উদ্দিন নাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবি সালাম, কেএম খায়রুল বাশার, জেলা জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ রিপন, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজা।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমিন, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সহ নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews