1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়া জেলার অধীনস্থ কলেজসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ তৃণমূলের শত শত ছাত্রদল কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিজাম উদ্দিন।

এ সময় তিনি বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন এখন তাদের মূল্যায়ন করার সময়। ৫ আগস্টের আগের বাংলাদেশে রাজপথে থাকা পরিশ্রমী ছাত্র নেতাদের অবশ্যই ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে। তবে অন্যান্য নেতৃবৃন্দ বা কর্মীদের মাঝে যারা ত্যাগী তাদেরকেও নিরাশ করা হবে না মর্মে জানান নিজাম উদ্দিন। তিনি আরো বলেন, ছাত্রদলের রয়েছে অতীতের বর্ণাঢ্য ইতিহাস। আজ বিএনপির রাজনীতিতে যারা সম্মুখশালীতে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকের রাজনীতির আঁতুড়ঘর ছাত্রদল। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সকল লড়াই সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে থাকবে বলে সকল নেতাকর্মীকে তিনি সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। এছাড়াও বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।

কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজসহ বগুড়ার বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews