1. admin@bogurapost.com : admin :
বগুড়া জেলা রোভারের ১১তম ত্রি-বার্ষিক কাউন্সিল সাইদুজ্জামান কমিশনার আতিক সম্পাদক নির্বাচিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া জেলা রোভারের ১১তম ত্রি-বার্ষিক কাউন্সিল সাইদুজ্জামান কমিশনার আতিক সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের ১১তম ত্রি-বার্ষিক কাউন্সিল সভা বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়াম (বগুড়া জিলা স্কুল) এ অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশন সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার এর এডহক কমিটির সভাপতি হোসনা আফরোজা।

স্কাউটার আরিফুর রেজা ও স্কাউটার শামছুন নাহারের যৌথ সাঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন এলটি, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এলটি, বাংলাদেশ স্কাউটস বগুড়া জোনের উপ- পরিচালক ও সদস্য সচিব শর্মিলা দাস, ইয়াং লিডার রেদওয়ান ইবনে কাফি প্রমূখ। বিগত ২বছরের বাস্তবায়িত প্রোগ্রাম, প্রশিক্ষণ ও অন্যান্য অ্যাওয়ার্ড অর্জনকারীদের তথ্য উপস্থাপন করেন সাবেক সম্পাদক স্কাউটার মোহাম্মদ এমদাদুল হক।

২য় অধিবেশনে নির্বাচন পরিচালনায় ছিলেন নির্বাচন কমিশন মোঃ ফজলে রাব্বি এলটি, সহ-নির্বাচন কমিশন অধ্যক্ষ শাহানাজ পারভীন ও রেদওয়ান ইবনে কাফি এছাড়াও পোলিং এজেন্ট ছিলেন মাহমুদুল্লাহ কাফি ও মাহবুব সাইদি প্রিন্স। আগামী ৩বছরের জন্য নির্বাচিত কমিটির কমিশনার পদে অধ্যক্ষ সাইদুজ্জামান, সম্পাদক পদে আতিকুল আলম ও কোষাধ্যক্ষ পদে জহুরুল ইসলাম জহির নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যক্ষ ওছমান গণি সরকার, অধ্যক্ষ মাহবুব আলম, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ এ কে এম আসাদুল হক, যুগ্ম সম্পাদক হাসান আলী, গ্রুপকমিটির সভাপতি প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল মোমিন, হাফিজার রহমান, আরএসএল প্রতিনিধি আব্দুল মান্নান ও রায়হান আহম্মেদ তালুকদার, এএলটি প্রতিনিধি আবুল ইনকিলাব মুহা:সাজ্জাদুল হায়দার ও আরিফুর রেজা ও নির্বাচিত হন। নির্বাচনে বগুড়া জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews