1. admin@bogurapost.com : admin :
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সখিনাকে বিএনপি থেকে বহিষ্কার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সখিনাকে বিএনপি থেকে বহিষ্কার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৩৫ বার
নিজস্ব প্রতিবেদক
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল প্রতীক) অংশ গ্রহন করায় সখিনা বেগমকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
 ১৩মে  সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সখিনা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা মহিলা দলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক।
সখিনা বেগম দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ  থেকে বহিষ্কার করা হয়।
বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সখিনা বেগমকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews