1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক 

  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। নিজ স্কুল অডিটোরিয়ামে বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ( উপ সচিব) মোঃ আলমগীর কবির।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়াম মডেল স্কুল শাখার উপাধ্যক্ষ সফিকা আকতার।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও কলেজের উপাধ্যক্ষ  দুলাল হোসেন, উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান রক্তিম, সংগঠনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রেদওয়ানুল ইসলাম আকিব।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, অতিথিদের ফুলেল শুভেচছা, পবিত্র করআন ও গীতা পাঠ করা হয়েছে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের পরিচিতি এবং শপথ গ্রহন করানো হয়েছে। এসময় কমিটির সকল সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews