1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসব  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসব 

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৫২ বার
নিজস্ব প্রতিবেদক
নবীন-প্রবীণ মিলিয়ে  কয়েক সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়া সদর উপজেলার ঐতিহ্য বাহি নুনগোলা উচ্চ বিদ্যালয়ের মাঠ। নুনগোলা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম রজত জয়ন্তী উৎসব উপলক্ষে ঈদ উল ফিতরের তৃতীয় দিন বুধবার সবার ছুটি থাকায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনীর আয়োজন করে।
৭৫ বছর পূর্তি প্লাটিনাম রজত জয়ন্তী উৎসব  উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ ডিসপ্লে,  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম রজত জয়ন্তীতে আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৯৭০ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জাহেদুর রহমান জাদু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক,পুন্ড্র বিশ্ববিদ্যালয়,মোঃ আনসার আলী তালুকদার।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টিএমএসএসের নির্বাহী পরিচালক,আশোকা ফেলো,পিএইচ এফ এন্ড একেএস,ড. হোসনে আরা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রাক্তন শিক্ষার্থী ,আলহাজ্ব সৈয়দজ্জামান তালুকদার তারা, প্রাক্তন প্রধান শিক্ষক আকরাম হোসেন, আজাহার আলী তালুকদার, প্রধান শিক্ষক আবিদ আজাদ, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফী, প্রাক্তন শিক্ষার্থী ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, নাজমুল হক নয়ন, অনুষ্ঠানের সদস্য সচিব নুরুজ্জামান তালুকদার ফিলিপস।
স্মৃতিচারণ বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী, নুরুল ইসলাম সরকার, ডাঃ আব্দুল মান্নান, রওশন আলী আলো,খোরশেদ আলম,আব্দুস সালিদ, এ্যাডঃ খায়রুল বাশার নিলু,রাশেদুল ইসলাম,পারভেজ সাফি, আব্দুল মোমিন,সফিকুল ইসলাম, মামুনুর রশিদ,আব্দুর রহিম,আরিফুল ইসলাম শীষ,মোঃ রাব্বী,ফিরোজ আল মামুন স্বপন,সাফিউল ইসলাম সাফি,রাহেজুল ইসলাম, ফিরোজ সরকার, নিলুফা ইয়াসমিন, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সহিদ প্রমুখ।
বিশাল প্যান্ডেলে দিনভর বিভিন্ন অনুষ্ঠানমালার ফাঁকে ফাঁকে  স্মৃতিচারণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। এর ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি ও ফটোসেশন। নবীন-প্রবীণদের মিলন মুহূর্ত। প্রিয় সহপাঠীদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য শোভাযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ,মধ্যহৃভোজ,স্মৃতি চারন,স্মৃতি উপহার ও বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক ও বর্তমান কয়েক হাজারো শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।
১৯৮৯ সালে এসএসসি পাশকৃত নিলুফা ইয়াসমিন জানান, আমাদের ব্যাচে ৮৫ জন ছাত্র ছাত্রী ছিলাম। সবাই ভালো ছিলাম। আমাদের কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা নামে ছাত্রী ছিল। তা নিয়ে আমরা কত ঠাট্টা করেছি। আজ দীর্ঘদিন পর সকল সহপাঠী একসাথে একত্র হয়ে অনেক ভালো ও আনন্দ লাগছে। সকলের সাথে সেলফি তোলা হচ্ছে এবং নানা গল্প করে সময় অতিবাহিত করা হচ্ছে। এমন অনুষ্ঠান মাঝে মধ্যে করা দরকার। তাহলের সকলের সাথে দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews