1. admin@bogurapost.com : admin :
বগুড়ার জন্য তোমরা কিছু করলে সেটা সবার জন্যই গর্বের: অধ্যক্ষ প্রফেসর সওকত আলম মীর - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার জন্য তোমরা কিছু করলে সেটা সবার জন্যই গর্বের: অধ্যক্ষ প্রফেসর সওকত আলম মীর

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে উচ্চ মাধ্যমিক শাখার নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলেজের পুরাতন ভবন ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সওকত আলম মীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বগুড়ার জন্য তোমরা কিছু করলে সেটা সবার জন্যই গর্বের ও আনন্দের হবে। বিজ্ঞানে যারা ভর্তি হয়েছো বিশেষ করে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও, তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। অন্য শাখার শিক্ষার্থীদেরও একইভাবে লক্ষ্য স্থির করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। যে বীজ তোমরা রোপণ করবে, সেই ফসলই তোমরা ঘরে তুলতে পারবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং দৃঢ় সংকল্পে আগামী ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মোঃ শামসুল আলম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

“ঐ নতুনের কেতন ওড়ে, কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর”—এমন প্রাণবন্ত স্লোগানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews