1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে পরীক্ষার রুটিনে শেখ হাসিনা মনোগ্রাম থাকায় প্রধান শিক্ষককে শোকজ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ধুনটে পরীক্ষার রুটিনে শেখ হাসিনা মনোগ্রাম থাকায় প্রধান শিক্ষককে শোকজ

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনট উপজেলার আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহন করেন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার স্বাক্ষরিত এক পত্রে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে কারণে দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার তিন দিন আগে সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন সংগ্রহ করেছে। ছাপা কাগজে ওই রুটিনের উপরে ডান পাশে শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ লেখা মনোগ্রাম রয়েছে। শিক্ষার্থীরা ওই রুটিনেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছে।
বুধবার দুপুরের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ওই রুটিন গণমাধ্যম কর্মীদের হাতে পৌছলে বিষয়টি তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ বিষয়ে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, অসাবধানতাবসত এই ভুল হয়েছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews