1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বৌ বাজারে জামায়াত প্রার্থী সোহেলের নির্বাচনী গণসংযোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বৌ বাজারে জামায়াত প্রার্থী সোহেলের নির্বাচনী গণসংযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের ৬ নং ওয়ার্ডের বৌ বাজারে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন শহর জামায়াতের আইন সম্পাদক এ্যাভোকেট শাহীন মিয়া, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, ৬ নং ওর্য়াড সভাপতি হানজালা রহমান, সেক্রেটারী দেলোয়ার হোসেন, ২০ মাস্টার শামসুজ্জামান, নং ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, আবু তালিব, আবু জাফর, মাওলানা তৌহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ। গণ সংযোগ শেষে বৌবাজারে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ ৫ দফা দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
জুলাই সনদকে যদি সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয়, তবে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ আবারও মাথাচাঁড়া দিয়ে উঠবে। তাই অবিলম্বে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। শহর আমীর এর আগে সকালে বগুড়া শহর শাখার উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষনের জন্য মাস্টার টেইনার প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন। শহর অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা হেদায়তুল ইসলাম, এ্যাভোকেট শাহীন মিয়া, সেলিম রেজা প্রমুখ। সভায় নির্বাচনী এলাকার ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারীরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকায় সকল কেন্দ্র কমিটি গঠন করায় সবাইকে ধন্যবাদ জানান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews